সুন্দরবনে আগুনে ভস্মীভূত পর্যটকদের বোট
দি নিউজ লায়ন ; গভীর রাতে আগুন পর্যটকদের বোটে। যদিও বোটে কোন পর্যটক না থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলীয় থানার সাতজেলিয়ার দয়াপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার এম বি মা চন্ডী নামে একটি বোট ২৫ জন জন পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণের জন্য গদখালি জেটিঘাট থেকে ছাড়ে।
সুন্দরবনের জলপথে বিভিন্ন এলাকা ঘুরে বোটটি রবিবার রাতে দয়াপুর ঘাটে নোঙর করে। পযটকরা একটি হোটেলে চলে যায়। হঠাৎই গভীর রাতে বেশ কিছু মৎস্যজীবী দেখতে পায় এম বি মা চন্ডী বোর্টে আগুন লেগে গিয়েছে। মৎস্যজীবীদের চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
আগুনে ভস্মীভূত হয়ে যায় বোট। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোষ্টাল থানার পুলিশ।প্রাথমিক তদন্তে উঠে আসে বোটের ইঞ্জিন থেকে আগুন লেগে যায়।সেই আগুন ছড়িয়ে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে আগুন আরও ছড়িয়ে পরে।তবে কিভাবে বোর্টে আগুন লাগলো সে বিষয়ে খতিয়ে দেখছে কোষ্টাল পুলিশ।

Post a Comment